আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রুমায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা

আরো খবর

প্রতিনিধি, বান্দরবান:
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রুমা উপজেলা তথা ইসলাম ধর্মাবলম্বী সকল ভাই বোনদের  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জর্জ লালটানজুয়াল বম ‌(উদ্দীয়মান রাজনৈতিক সংগঠক) । তিনি রুমা  উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সহ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন । তিনি দেশের সকলের সুখ , শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমান ভাইদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর এবং ঈদ উৎসব মুসলমান ভাইদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে রাখে । তিনি বলেন, সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নিবে এই প্রত্যাশা রাখি । তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ , দুর্নীতি, হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ সামাজিক এবং দেশ গঠনের জন্য এক যোগে কাজ করে যাবে এই দৃঢ় বিশ্বাস । পবিত্র ঈদ  বাংলাদেশের প্রতিটি ঘরেই প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। তিনি দেশের এই মহামারী  করোনার সংক্রমন  ক্রান্তিলগ্নে দেশের প্রতি মূল্যবোধ দায়িত্ব থেকে সবাইকে সচেতনতার সাথে সমাজিক দূরত্ব বজায় রেখে ঈদ আনন্দ উদযাপন করতে  আহ্বান জানিয়েছেন ।

আলোকিত প্রতিদিন / ১০ মে, ২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -