আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

এবার করোনায় আক্রান্ত হলেন তসলিমা নাসরিন

আরো খবর

 আলোকিত প্রতিদিন : করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতে বসবাসরত বাংলাদেশি বিতর্কীত লেখিকা তসলিমা নাসরিন। তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

তসলিমা নাসরিন তার টুইট বার্তায় বলেন, এক বছরের বেশি সময় ধরে ঘরের বাইরে পা দিইনি। কাউকে ঘরে আসতেও দিইনি। ঘরের ভেতর আমার বিড়াল আর আমি ছিলাম। এরপরও আমি কোভিড-১৯–এ আক্রান্ত! যদি জানতে পারতাম, আমি কীভাবে আক্রান্ত হলাম।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আন্দোলনের মুখে ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন তসলিমা। তিনি সুইডেনের পাসপোর্টধারী হলেও এখন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাস করছেন।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -