আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শেষ বয়সে চিংসাংমা এর আতর্নাদ

আরো খবর

প্রতিনিধি, রুমা : বিধবা এ নারীর নাম চিংসাংমা মারমা। বয়স -৭০, গ্রাম- চান্দা পাড়া, পাইন্দু ইউপি। ছোট্ট ঘরে একাই থাকেন ! বুড়ো বয়সে দিন মজুরি করে জীবিকা নির্বাহ করে। কষ্টের জীবন কবে নাগাদ চলে যায় পরপারে। এমন কথা প্রায় সময় বলে বেড়াই। ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের চলমান ত্রাণ বিতরণের তালিকায় দুর্ভাগা এ দুঃখিণী নারীর নাম নেই! শুধু তা নয়, স্বামী মারা গেছেন প্রায় ছয় বছর।

এখন তার বয়স ৭০ এর বেশি। কিন্তু অসংখ্যবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন- নিবেদনে জানালেও তার কপালে জুটেনি- বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা। এখানে সীমাবদ্ধ নয়, এ নারী যে ঘরে থাকেন, সেটিও এক প্রভাবশালী তার সরকারি ঘর ( গৃহহীনদের গৃহদান কর্মসূচি) নির্মাণ করার প্রয়োজনে ভেঙ্গে ফেলবে জোর করে। কোথায় যাবে, থাকবে সেটা কূল কিণারা চিন্তা করে পাচ্ছে না। এ

সব কথা আজ ৭ মে ২০২১ শুক্রবার সকালে ১নং সদরঘাট এলাকায় একটি দোকানে বসে শুনিয়েছিলেন এ নারী। এ করুণ কাহিনীর গল্প শুনে বাকরূদ্ধ হয়ে আমরা শুনলাম। পরে রুমার সিনিয়র সাংবাদিক দাদা শৈহ্লাচিং মারমা এই নিরীহ বয়স্ক নারীকে কিছু নগদ টাকা প্রদান করেন।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -