আবু সায়েম, কক্সবাজার:
পবিত্র রমজানে শহরের বিভিন্ন অলিগলিতে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিদিন সন্ধ্যায় শহরের সড়কের বিভিন্ন পয়েন্টে পানীয় জল নিয়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি আসলে সেখানে অসংখ্য সাধারণ মানুষ বিশুদ্ধ পানি সংগ্রহ করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।সাধারণ জনগণ বলেন, প্রচন্ড গরমের কারণে মানুষ রমজানে পানি সংকটের মধ্যে পড়েন। এছাড়া শহরের বেশির ভাগ এলাকাতে রাস্তা উন্নয়নের কাজ চলমান থাকার কারনে অনেক এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শহরের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি জনগণের কাছে বিশুদ্ধ পানি সুপেয় পানি ব্যবস্থা করণে নানাধরণের বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছেন শহরের বিভিন্ন পয়েন্টে। জনগণ সুফল পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এমন মানবিক কার্যক্রমে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ইতোমধ্যে কক্সবাজার সদর পৌরসভায় সুপেয় পানি সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে বাকঁখালী নদীর পানি পরিশোধন করে ওভারহেড রিজার্ভার ও পাইপলাইনের মাধ্যমে সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছেন। । প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার সদর পৌর এলাকাবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সূত্র আরো জানায়, এছাড়াও শুষ্ক মৌসুম এবং দুর্যোগকালীন সময় ভ্রাম্যমাণ পানি পরিশোধনাগার ও ডধঃবৎ ঈধৎৎরবৎ এর মাধ্যমে নিয়মিত পানি সরবরাহ করা হয়। অন্য দিকে, কক্সবাজার জেলার প্রত্যেকটি উপজেলার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গাড়ি কর্তৃক প্রতিদিন সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পবিত্র রমজান মাসে সাধারণ জনগণের পানি সংকটের দূর্ভােগ লাঘবে প্রতিদিন প্রায় ৩৫০০লিটার পানি চাহিদামত সরবরাহ করছে। পবিত্র রমজানে রোজাদার পথচারী এবং সাধারণ জনগণের চিন্তা করে আমরা এ ধরণের ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছি,পানি সরবরাহ নিশ্চিত করণে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী বলেন ,বর্তমানে শহরের অনেক এলাকাতে পানির স্তর নিচে নেমে গেছে আবার অন্যদিকে প্রচন্ড গরমের কারনে পানির স্তুর আরো নিচে নেমে যাচ্ছে তাই পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের উপকারের কথা চিন্তা করে আমরা পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। তিনি আরো জানান, পবিত্র রমজান মাসে প্রতিদিন বিকেলে নিয়মিত পানি সরবরাহ করা হবে।এছাড়া কক্সবাজার জেলা জুড়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণে আমরা নানা ধরণের প্রকল্প ইতোমধ্যে হাতে নিয়েছি শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
আলোকিত প্রতিদিন / ০৫ মে, ২০২১ / দ ম দ

