আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজার কারাগারে চমৎকার পরিবেশে বন্দীদের দেয়া হচ্ছে উন্নতমানের ইফতারি ও সেহরী 

আরো খবর

আবু সায়েম, কক্সবাজার:

পবিত্র রমজানে কক্সবাজার  জেলা কারাগারে বন্দীদের সরবরাহ  করা হচ্ছে উন্নতমানের ইফতারি ও সেহরী। ফলে কক্সবাজার জেলা কারাগারে বন্দীরা  উন্নতমানের সুস্বাদু ও  গুণগতমানের খাবার পেয়ে মহাখুশী। পবিত্র রমজান মাসে বিশেষ করে মুসলিম বন্দীরা ইবাদতে মশগুল থাকেন। এমন সময় উন্নতমানের  মজাদার  ইফতারি ও সেহরী  পেয়ে বন্দীরা কারা কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।  কারাগারের সুদক্ষ ও অভিজ্ঞ জেলসুপার মো: নেছার আলমের দক্ষ পরিচালনায় দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে কক্সবাজার জেলা কারাগার। করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে কারাগারে  যাতে করোনা সংক্রমিত না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বাস্তবায়ন করা হচ্ছে কারাবিধি অনুযায়ী উদ্ধর্তন কর্তৃপক্ষের দিকনির্দেশনা। । কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে  বন্দীদের প্রদান করা হচ্ছে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার। ফলশ্রুতিতে বন্দীরা সুস্থভাবে কারাগারে নিরাপত্তার সাথে আছেন।  কারা সূত্র জানায়, নতুন কোন বন্দী কক্সবাজার জেলা কারাগারে প্রবেশ করলে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে রাখা হয় এবং কারাগারে প্রবেশ করার সময় তাপমাত্রা মেপে প্রয়োজন মোতাবেক কারাগারে স্থানান্তর করা হয়। মাস্ক পরার জন্য জেল সুপারের কঠোর নির্দেশনা কারাগারে বাস্তবায়ন  করা হচ্ছে । করোনা সংক্রমণরোধে কারা কর্তৃপক্ষ সচেতন এবং সজাগ রয়েছেন। কারা সূত্রে আরো জানা যায়, বন্দীদের পবিত্র রমজান মাসে ব্যতিক্রমধর্মী ইফতারি ও সেহরির খাবার পরিবেশন করা হচ্ছে । বন্দীরা আনন্দে এবং খুব স্বাচ্ছন্দ্যে কারাগারের মজাদার খাবার পেয়ে স্বস্তিতে আছেন।  কক্সবাজার জেলা কারাগারে ইফতারিতে বন্দীদের পরিবেশন করা হয় জিলাপি, খেজুর, কলা, চিনি, ছোলা, মুড়ি, পেয়াজু  এবং ছিড়া। সেহরির  সময় মাছ অথবা মাংস  ব্যতিক্রধর্মী বাংলাদেশে প্রথম কোন জেলে মাছ বা মাংসের  সাথে ঝোল আর  সাথে আলু প্রদান করা হয়।  সূত্র জানায়, কক্সবাজার জেলা কারাগারের বর্তমান জেল সুপারের দূরদর্শীতায়  কারাগারের পরিবেশ চমৎকার হয়েছে , এবং বিধি মোতাবেক  বন্দীদের খাবারের প্রাপ্যতা নিশ্চিত করা হচ্ছে । কারাগারে ফিরে এসেছে অভ্যন্তরীন এবং বাহ্যিক শৃঙ্খলা । কারারক্ষীরা জেল সুপারের নির্দেশে বন্দীদের সাথে সুন্দর ব্যবহার এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন একাগ্রচিত্তে।   কক্সবাজার জেলা কারাগারের ডেপুটি জেলার মনির  হোসেন জানান, বর্তমান কক্সবাজার জেলা কারাগারে  ২ হাজার ৮ শত ৭৪ জন পুরুষ এবং ১৪৫ জন নারী বন্দী রয়েছেন। কারাগারে পবিত্র রমজান মাসে বন্দীদের সুস্বাদু  মজাদার  ইফতারি ও সেহরী পরিবেশন করা হচ্ছে । জেল সুপারের নির্দেশে কারাগারে বন্দীদের শৃঙ্খলার সাথে থাকা,খাওয়া এবং ইবাদত করার  জন্য  বন্দীদের চাহিদা পূরণ করা হচ্ছে । প্রতিটি কয়েদি  করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে আল্লাহর রহমতে সুস্থ আছেন।  এ ব্যাপারে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো: নেছার আলম বলেন,”রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ” এ প্রতিপাদ্য  বিষয়টি কক্সবাজার জেলা কারাগারে বাস্তবায়ন করা হচ্ছে, ইতোমধ্যে কক্সবাজার জেলা কারাগারে নবনির্মিত ৬ তলা ভবনে অধিকাংশ বন্দীদের বয়স্ক ও ক্যাটাগরী বিবেচনাপূর্বক বন্দী  পুনর্বাসন করা হয়েছে । যার কারণে বন্দীরা আগের তুলনায় কারাগারে চমৎকার  পরিবেশে শৃঙ্খলার সাথে  আছেন। যতো দিন কক্সবাজার জেলা কারাগারে দায়িত্ব পালন করবো চেষ্টা করবো কক্সবাজার জেলা কারাগারকে মাদকমুক্ত দূর্নীতিমুক্ত একটি মডেল কারাগার উপহার দিতে। পবিত্র রমজান মাসে বন্দীরা কারাগারে উচ্ছ্বাস, আনন্দ এবং  খুশিতে আছেন, কারণ কারাবিধি অনুযায়ী প্রত্যেক বন্দীদের তাঁর নির্ধারিত উন্নতমানের সেহরি ও ইফতারি আইটেম  সরবরাহ করা হচ্ছে । বন্দীদের খাবার গুণগতমানের পরিবেশনে কারা কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক ভুমিকা পালন করছেন, এবং ঠিকাদারদের বন্দীদের খাবারের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে ।  তিনি আরো বলেন,  বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে কারা উদ্ধর্তন কর্তৃপক্ষ দেখা সাক্ষাৎ  বন্ধ করে দিয়েছেন, সেহেতু কারাবন্দীদের  পরিবারের সাথে কথা বলার জন্য   রোটেশন অনুযায়ী মোবাইলে কথা বলার    সুযোগ করে দেওয়া হচ্ছে ।  কারারক্ষীরা যাতে  বন্দীদের সাথে ভালো ব্যবহার এবং কারাগারে শৃঙ্খলা বজায় রাখে সেজন্য  কারাবিধি অনুযায়ী  প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে । কক্সবাজার জেলা কারাগার বাংলাদেশের অন্যান্য কারাগারের রোল মডেল হবে।  সৃজনশীল লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।    কারারক্ষী ও কারাকর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে মোটিভেশন করে কারাগারের ভাবমূর্তি উজ্জ্বল এবং  বন্দীদের নিরাপত্তা নিশ্চিতে যাবতীয় কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে ।
আলোকিত প্রতিদিন / ০৫ মে, ২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -