আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

রুমায় প্রধানমন্ত্রী কর্তৃক সাড়ে ২৭ লক্ষ টাকার অনুদান

আরো খবর

প্রতিনিধি, বান্দরবান:
রুমা উপজেলায় ৪টি ইউনিয়নের জন্য ৬২০২টি হতদরিদ্র পরিবারকে অনুদান দেওয়া হয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় হতে বিশ্ব মডেলের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর  উপলক্ষে বন্যাক্রান্ত, অন্যান্য দুর্যোগ ভুক্ত ভুগি  অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচি আওতায় অনুযায়ী নগদ অর্থ  সহায়তায় করেছেন । প্রতি খানা প্রধান কে  ৪৫০টাকা করে বিতরণ করা হয়েছে । বিতরণ কালে প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে ট্যাগ অফিসার মাধ্যমে সমম্বয় করা হয়। রুমা ১নং পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা উহ্লামং মারমা জানিয়েছেন ১২৩৫ শত পরিবারকে  ৪৫০টাকা করে নগদ অর্থ বিতরণ করেছে । তিনি আরো জানান,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঈদের উপলক্ষে  নগদ অর্থ সহায়তায় পেয়ে জনসাধারণ যথেষ্ট খুশি হয়েছেন। এদিকে ২নং সদর ইউনিয়নে গনমাধ্যম কর্মীদের বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ না দিলেও মুঠোয় ফোনে  চেয়ারম্যান মহোদয় শৈবং মারমা(শৈমং) জানান, ২৫৮৪টি পরিবারকে   ৪৫০টাকা করে নগদ অর্থ বিতরণ করেছেন।  বিতরণকালে  উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা সহ দায়িত্ব প্রাপ্ত  ট্যাগ  অফিসার উচ্চমান অফিস সহকারী সারোয়ার হোসেন সহ ইউপি সদস্য/সদস্যাগন উপস্থিত ছিলেন। অন্যদিকে দুর্গম এলাকার ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান জিরা বম জানায়, বিভিন্ন স্থানে ১১৬৪টি  পরিবারকে ৪৫০টাকা করে নগদ অর্থ বিতরণ করেছেন। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে দায়িত্ব প্রাপ্ত  ট্যাগ অফিসার প্রাথমিক শিক্ষা দপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মংসিংনু মারমা, আরো উপস্থিত ছিলেন রেমাক্রি প্রাংসা ইউনিয়নের আ.লীগের সাধারণ সম্পাদক রমেশ ত্রিপুরা সহ সকল ওয়ার্ডে ইউপি  সদস্য/সদস্যা বৃন্দ । সাঙ্গু নদী তীরে সংলগ্নের অবস্থিত  ৪নং গালেঙ্গ্যা ইউনিয়নে পরপর নির্বাচিত চেয়ারম্যান শৈউসাইন মার্মা জানান, ১২১৯টি পরিবারকে ৪৫০টাকা করে নগদ অর্থ গালেংগ্যা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ স্কুল প্রাঙ্গণে সুপরিবেশে বিতরণ করেছেন বলে জানিয়েছেন প্রতিবেদক কে । বিতরণকালে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সহকারী রতন বিকাশ চাকমা ও মেম্বার শৈহ্লামং মার্মা সহ  সকল সহকর্মী বৃন্দ। সকল ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়গণ জানিয়েছেন বরাদ্দকৃত অর্থ আবহাওয়া প্রতিকূলতার দেখে নিজ স্থায়ী ইউপি কার্যালয় সহ দুরদুরান্ত বিভিন্ন স্থানে বিতরণের মাধ্যমে শেষ করা হবে বলে জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন / ০৫ মে, ২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -