আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে তৃতীয় লিঙ্গের জনগােষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আরো খবর

প্রতিনিধি, ধামরাই:
ধামরাই প্রবাসী কল্যাণ সংস্থা ব্যবস্থাপনা পরিচালক ও জয় বাংলা মুক্তিযােদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক (যুক্তরাষ্ট্র) শারমিনা লিপা এর আয়োজনে উত্তরণ ফাউন্ডেশন চেয়ারম্যান ও ডিআইজি বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ মাে: হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এর পক্ষ থেকে উত্তরণ ফাউন্ডেশনের তৃতীয় লিঙ্গের জনগােষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৪ মে) ধামরাই থানা চত্বরে ৩৫ জন্য তৃতীয় লিঙ্গের জনগােষ্ঠীর মাঝে প্রধান অতিথি হিসাবে এ ঈদ সামগ্রী তুলে দেন ধামরাই থানা অফিসার ইনচার্জ মাে: আতিকুর রহমান পিপিএম,এবং কামাল হোসেন ওসি তদন্ত ধামরাই থানা, নির্মল কুমার দাস ওসি অপারেশন। ধামরাই থানা ও কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা। আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দেলােয়ার হােসেন খান মিলন,ধামরাই পৌর আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক মাে: জাহাঙ্গীর আলম।
আলোকিত প্রতিদিন / ০৪ মে, ২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -