আবু সায়েম, কক্সবাজার:
করোনা মহামারীতে পবিত্র রমজান মাসে প্রতিবারের ন্যায় এবারও নিজ এলাকার তুতুরবিলে হতদরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সেমাই চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উখিয়া উপজেলাধীন রাজাপালং ইউনিয়নের তুতুরবিলের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাব্বির আহমদ (বি.এ, এল.এল.বি)। তিনি রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রায় দেড়শ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী দান করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব ছৈয়দুজ্জামান মুন্সি। এ ব্যাপারে সাব্বির আহমদের সাথে কথা বললে তিনি জানান, “করোনার প্রকোপ ঠেকাতে সরকার কর্তৃক প্রদত্ত চলমান লকডাউন পিরিয়ডে নানাবিধ বিধিনিষেধের কারণে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর আয় রোজগারের পরিমাণ কমেছে। হতদরিদ্র এবং গরীব মানুষের কথা ভেবে তাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, রমজান উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও মানুষের নাগালের বাইরে। ফলে সবকিছু মিলিয়ে এই শ্রেণীটি খুবই অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। আমি প্রতিবারের ন্যায় এবারও আমার সাধ্যমত ১৫০ পরিবারের মাঝে কিছু খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরো বলেন, সমাজে যারা সচ্ছল তাদের দায়িত্ব এমন দুর্দিনে দরিদ্রদের পাশে দাঁড়ানো।” তাই তিনি এলাকার অসহায় গরীবদের পাশে দাঁড়ানোর জন্য সকল বিত্তবানদের প্রতি আহবান জানান।
আলোকিত প্রতিদিন / ০২ মে, ২০২১ / দ ম দ
- Advertisement -

