প্রতিনিধি, সাভার:
সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০শে এপ্রিল শুক্রবার বিকেলে হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান তার নিজ বাস ভবনের সামনে প্রায় ৬শত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ,আলু, লবণ ও সাবান ইত্যাদি। এসময় তিনি বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর অনুপ্রেরনায় হারুন ফাউন্ডেশনের উদ্যোগে বনগাঁও ইউনিয়নের গরীব, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমি করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়নোর চেষ্টা করে যাচ্ছি। যতদিন এ মহামারি থাকবে আমি চেষ্টা করবো ঠিক এভাবেই পাশে থাকার। এসময় উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বর সমসের আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোকিত প্রতিদিন / ০১ মে, ২০২১ / দ ম দ

