আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

হাকিমপুরে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আরো খবর

প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৬ নং ওয়াডের বড় ডাঙ্গাপাড়া গ্রামে নাছরিন নাহার (২১) নামে এক গৃহবধূ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, আজ শনিবার সকাল ৮টায় নাছরিনকে তার ঘরে বর্গায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে তার স্বামী সুমন হোসেন সুজন দরজা ভেঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাছরিনকে মৃত ঘোষণা করে। নাছরিন ও তার শাশুড়ির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো বলে জানায় নিহতের স্বজনরা। হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপের্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

আলোকিত প্রতিদিন / ০১ মে, ২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -