আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটার সময় এক্সকেভেটর জব্দ ও আটক ১

আরো খবর

প্রতিনিধি, ঈশ্বরদী:
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে অবৈধভাবে মাটি কাটার সময় এক মাটি ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ । পুলিশের উপস্থিতি টের । পেয়ে বাকি আসামীরা পালিয়ে গেলে দুইটি এক্সকেভেটর জব্দ করা হয় । পুলিশসূত্রে জানা যায় , শুক্রবার ( ৩০ এপ্রিল ) গভীর রাতে ঈশ্বরদী থানাধীন লক্ষীকুন্ডা ইউনি মানি মােড়ে ডিউটিরত অবস্থায় গােপন সংবাদের ভিত্তিতে রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই আনােয়ার হােসেন, কং মােক্তার হােসেন, রমজান আলী। মঞ্জুর হােসেন ও ওবাইদুর রহমান । অভিযান পরিচালনা করে রকিবুল প্রাং (৩৭) নামে এক মাটি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন । ধৃত আসামী রকিবুল ইসলাম ঈশ্বরদী উপজেলার বিলকেদার গ্রামের ছাত্তার প্রাং এর ছেলে । পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি আসামীগণ একই গ্রামের ওয়াহেদ প্রাং এর ছেলে আনােয়ার হােসেন ( ৩৮ ) ও খােকন হােসেন ( ৩২ ) , মৃত আমজার প্রাং ছেলে শাহিন প্রাং (৪২) , আ: রশিদের ছেলে জাহিদুল প্রাং (৪৫) , জিন্না হােসেনের ছেলে আরিফ হােসেন ( ৩২ ) ও দাদাপুর গ্রামের মৃত আহাদ আলী মল্লিকের ছেলে আক্তারুজ্জামান রানা ( ৪২ ) পালিয়ে যায় । এ সময় মাটি কাটা দুইটি এক্সকেভেটর জব্দ করা হয় । রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান , ঈশ্বরদী থানাধীন লক্ষীকুন্ডা ইউপির বিলকেদার পদ্মা নদীর চর হইতে অবৈধ ভাবে মাটি কাটতেছে এমন সংবাদের ভিত্তিতে ঐদিন রাতে ঘটনাস্থলে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইটি এক্সকেভেটর ফেলে । পালানাের সময় একজন আসামীকে গ্রেফতার করি এবং ০৬ ( ছয় ) জন আসামী পালাইয়া যায় । ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে বাকিদের নাম ঠিকানা প্রকাশ করে । এবং জানায় দীর্ঘদিন যাবৎ বিলকেদার (পদ্মা নদী ) চর হইতে উক্ত মাটি কেটে ড্রাম ট্রাক যােগে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রয় করে আসছে । তাহার নিকট মাটি কাটার বৈধ কাগজ পত্র দেখতে চাইলে সে মাটি ও বালু মহালের বা ইজারা নেওয়ার কোন সরকারী বৈধ কাগজপত্র দেখাইতে পারে না । ধৃত আসামী ও পলাতক আসামীগন একই উদ্দেশ্যে পরস্পর যােগসাজসে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহন করিয়া সরকারী রাস্তা ঈশ্বরদী থানাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র , লালনশাহ সেতু , হার্ডিঞ্জ ব্রীজ সহ পদ্মা নদীর তীর সমূহ হুমকির সম্মুখীন হওয়ায় ধৃত আসামী সহ পলাতক আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ( ১ ) সহ ৪৩১/৩৪ পেনাল কোড ধারায় নিয়মিত মামলা রুজু করা হয় ।
আলোকিত প্রতিদিন / ০১ মে, ২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -