আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ সিংগাইরে ৭ ব্যবসায়ীর জরিমানা

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জ:
দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক এবং ভেজাল প্রতিরোধে মানিকগঞ্জের সিংগাইরে দুই কসমেটিকস ব্যবসায়ীসহ মোট ৭ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সিংগাইর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, নকল প্রসাধনী বিক্রির দায়ে সিংগাইর বাজারের উজ্জ্বল কসমেটিকস এবং উৎস কসমেটিকস মালিককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার ধল্ল্যা ও চারিগ্রাম বাজারে বিক্রয়মূল্য তালিকা না থাকায় মাংস বিক্রেতাসহ পাঁচ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আলোকিত প্রতিদিন / ৩০ এপ্রিল, ২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -