আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের মানব বন্ধন

আরো খবর

প্রতিনিধি, মিরপুর (ঢাকা) : “কাজ চাই, ভাত চাই” এই শ্লোগানে অতিসত্তর গণপরিবহন চালু করার দাবিতে আজ (২৮ এপ্রিল) মিরপুর-১০ নম্বরে মানব বন্ধন করেন গণপরিবহন শ্রমিক বৃন্দ।  দীর্ঘ দিন ধরে দেশে লকডাউন চললেও পরিবহন শ্রমিকদের কোন খোঁজ খবর নেয়নি মালিক  পক্ষ কিংবা সরকার পক্ষ বলে তারা জানান। পরিবহন শ্রমিকদের একজন আলোকিত প্রতিদিনকে জানান, তাদের সহায়তা দিবে বলে তাদের তালিকা নিয়েছিল  পরিবহন সমিতি কিন্তু তা শুধু তালিকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, বাস্তবায়ণ হয়নি এখনো। কিন্তু কাজ না থাকায় অতি কষ্টে তাদের পরিবার পরিজন নিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে।

এখন তাদের দাবি  স্বাস্থ্যবিধি মেনে  গণপরিবহন চালু করে দেওয়া হোক, না হয় তাদের মানব বন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে। মানব বন্ধনটি মিরপুর-১০ থেকে মিরপুর-২ নম্বর হয়ে আবার মিরপুর ১০ নম্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য, দেশে কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেয়া হয়। কিন্তু পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। যা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এদিকে চলমান বিধিনিষেধ ৫ মে (বুধবার) মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -