প্রতিনিধি, লক্ষ্মীপুর:
করোনা ভাইরাসের ২য় ঢেউ রোধের মোকাবেলায় চলমান লকডাউনের কারণে লক্ষীপুরের রায়পুর উপজেলার ক্ষতিগ্রস্হ অসহায় ও দরিদ্র দুই শতাধিক পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ত্রাণ-সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। ২৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে রায়পুর উপজেলা কমপ্লেক্স এ ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরীন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, সহকারী কমিশনার ভূমি আক্তার জাহান সাথী, রায়পুর থানার ওসি (তদন্ত) নুরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ প্রমুখ। উপহার হিসেবে দেওয়া হয় ১০ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি ঢাল, ১ লিটার তৈল।
আলোকিত প্রতিদিন / ২৭ এপ্রিল, ২০২১ / দ ম দ

