প্রতিনিধি, মাগুরা:
বাংলাদেশে এই বছরে ওজনে তরমুজ বিক্রি করার সিন্ডিকেট লুফে নিচ্ছে কোটি কোটি টাকা। প্রতি পিস তরমুজ (৪০)থেকে ( ৫০) টাকায় কিনে, সেই একই তরমুজ ওজনে প্রতি পিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকার বেশি। ইচ্ছা থাকলেও অনেকে সাধার মানুষেরই কিনতে পারছে না তরমুজ, হতাশ মনে ফিরছে অনেকে, এই সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দরকার বলে মনে করে সাধারণ মানুষেরা,কৃষকরা এই তরমুজ চাষ করছে তারা ন্যায্য দাম পাচ্ছে না অথচ ব্যবসায়ীরা ও যারা খুচরা বিক্রি করে তারা এক সিন্ডিকেট করে এই তরমুজ গুলো কেজি হিসেবে বিক্রি করছে তাই কৃষকরা যাতে ন্যায্য দাম পায় ও সাধারণ মানুষরা যেন তোর মুজ ন্যায্যমূল্যে কিনে খেতে পারে। তাই প্রশাসননের দৃষ্টি আকর্ষণ করছি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর একান্ত সাহায্য কামনা করছি।
আলোকিত প্রতিদিন / ২৬ এপ্রিল, ২০২১ / দ ম দ

