আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা পুলিশের উদ্যোগে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

আরো খবর

প্রতিনিধি, কক্সবাজার:

করোনায় শ্রমজীবী, শারীরিক প্রতিবন্ধী ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে কক্সবাজার জেলা পুলিশ। রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় সামাজিক দুরত্ব বজায় রেখে কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পুলিশ সুপার কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যরা মানুষের সেবায় দিন রাত নিজেদেরকে নিয়োজিত রেখেছে। পাশাপাশি বিভিন্ন প্রকার মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, কক্সবাজার জেলা পুলিশ পূর্বের ন্যায় কক্সবাজার জেলার হতদরিদ্র, অসহায় দুঃস্থ শ্রমজীবী নারী পুরুষের মাঝে তাদের সেবা প্রদান করে যাবে, এবং ভবিষ্যতেও জেলা পুলিশের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন)মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ বড়ুয়া, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আলোকিত প্রতিদিন / ২৫ এপ্রিল, ২০২১ /

- Advertisement -
- Advertisement -