প্রতিনিধি, জামালপুর:
জামালপুর-টাঙ্গাইল সড়কের রঘুনাথপুর দিঘুলি এলাকায় লেগুনা ও মোটর সাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত শরিফ ইসলাম সদর উপজেলার তিতপল্লা সরকার বাড়ির মাওলানা নুরুল ইসলামের পুত্র। নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, আজ দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী একটি লেগুনা ও দিগপাইত থেকে জামালপুরগামী একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল চালক শরিফ ইসলাম। নিহত শরিফ একটি কীটনাশক কোম্পানীর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করতে পারলেও পালিয়েছে ঘাতক লেগুনা।
আলোকিত প্রতিদিন / ২৪ এপ্রিল, ২০২১ / দ ম দ

