আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে সরকার-সেতুমন্ত্রী

আরো খবর

ডেস্ক প্রতিদিন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে  গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা ভাবনা করছে সরকার। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  আহ্বান জানিয়ে বলেন- লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে , মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

সেতুমন্ত্রী আজ সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সে ভাড়ার অতিরিক্ত নিলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি মেনে নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রোববার থেকে সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা থাকবে। গতকাল শুক্রবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -