আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে দৈনিক আলোকিত প্রতিদিনের পক্ষ থেকে মাস্ক বিতরণ

আরো খবর

প্রতিনিধি, মানিকগঞ্জ:

সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও মহামারী করোনা ভাইরাস মোকাবেলার সার্ভিস কমিশনের পক্ষে কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় নো মাস্ক নো সাভির্স বাস্তবায়নের লক্ষে গণসচেতনতামূলক প্রচারে দৈনিক আলোকিত প্রতিদিনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। শনিবার দুপুর দুইটার সময় শহরের বিভিন্ন জায়গায় পথচারী, দোকানদার ও দোকানীদের মাঝে প্রায় কয়েক শতাধিক মাস্ক বিতরণ করেন জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বাবুল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা জজ কোটের বিজ্ঞ আইনজীবী ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমুখ।

আলোকিত প্রতিদিন / ২৪ এপ্রিল, ২০২১ /

- Advertisement -
- Advertisement -