আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতি শিঘ্রই  ভাইভা গ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের  (www.nu.ac.bd) মাধ্যমে সকলকে জানানো হবে।

দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ অনেকেই  ছিলেন। মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয় আলোচনা করা হয়। আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত জানান। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও মতামত গ্রহণ করা হয়।

শনিবার (২৪ এপ্রিল)  সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -