আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সেনবাগে সম্পত্তিগত বিরোধের কারণে সন্ত্রাসী কায়দায় হামলা

আরো খবর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির পশ্চিম ইয়ারপুরে বৃহস্পতিবার সকালে সম্পত্তিগত বিরোধে কথায় কাটাকাটির সময় এক পর্যায়ে সফি উল্লার নেতৃত্বে তার ভাই ও দুই ছেলে লোহার রড, লাঠি দিয়ে অতর্কিত সন্ত্রাসী কায়দায় হামলা  চালিয়ে কাজী বেলাল (৫৫), কাজী ইউসুফ (৪৫),কাজী রুবেল (৪০) ,তার বৃদ্ধ মাতা আমেনা বেগম (৮০) এবং তার দুই চাচা কাজী নুরুজ্জামান (৬৫) ও মকবুল আহমেদ (৫০) কে আহত করে।পরবর্তীতে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানা যায়।

 

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -