আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সুস্থ হয়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন কউক চেয়ারম্যান

আরো খবর

প্রতিনিধি, কক্সবাজার:

দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরে কক্সবাজারে অবস্থান করছেন কউক (কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমেদ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র অন্যতম আস্থাভাজন, আধুনিক কক্সবাজারের রূপকার, কক্সবাজারবাসীর প্রাণপ্রিয় ব্যক্তিত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদ বেশ কিছুদিন যাবৎ Ramsay Hunt Syndrome/ Bell’s Palsy (এক ধরনের ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ) এ ভুগছিলেন। তিনি দীর্ঘ দিন যাবত চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ হয়ে কক্সবাজার অবস্থান করছেন। সুস্থ হয়ে কক্সবাজার ফিরে আসায় তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ( অবঃ) ফোরকান আহমেদ বলেন, মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘদিন অসুস্থতা থেকে সুস্থ হয়ে প্রাণপ্রিয় মাতৃভূমি কক্সবাজারে ফিরে আসতে পেরেছি । যারা বিভিন্নভাবে আমার জন্য দোয়া করেছেন সকল শুভাকাঙ্খী, এবং কক্সবাজারবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি সুস্থতার সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজের গতি ত্বরান্বিত করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আলোকিত প্রতিদিন / ২১ এপ্রিল, ২০২১ /

- Advertisement -
- Advertisement -