আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিপণ না পেয়ে হাফেজে কুরআনকে হত্যা

আরো খবর

প্রতিনিধি, লামা (বান্দরবান):

কুমিল্লা থেকে বান্দরবানের লামা উপজেলায় এনে জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না পেয়ে নৃশংসভাবে খুন করেছে মো: অলি উল্লাহ স্বাধীন নামের এক হাফেজকে। এদিকে অপহরণকারীরা হত্যার ঘটনা লুকাতে মাটি চাপা দিয়ে লাশ গুম করে রাখে। ২৫ দিন পর মাটির নিচ থেকে নিহত হাফেজ মো: অলি উল্লাহ স্বাধীনের লাশ উদ্ধার করে লামা থানা পুলিশ। নৃশংস এই ঘটনা ঘটে বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিং ঝিরি এলাকায়।

এই ঘটনায় লামা থানা পুলিশ মঙ্গলবার দুপুরে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেত ঝিরি হতে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল দুই আসামী ফয়েজ আহমদ (৩৮) ও মোঃ আরিফুল ইসলাম (১৭) কে আটক করে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২১ইং) দিবাগত রাত ২টায় আসামীদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে খুনের ২৫ দিন পরে মাটির নিচ থেকে নিহত হাফেজ মো: অলি উল্লাহ স্বাধীনের লাশ উদ্ধার করে লামা থানা। লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং বেত ঝিরি এলাকার মো: ইউনুচ মোল্লার বাড়ি থেকে লামা থানার সেকেন্ড অফিসার এসআই মো: সালাউদ্দিন রাশেদ মঙ্গরবার বেলা ৩টার সময় খুনী ফয়েজ আহমদ ও মো: আরিফুল ইসলামকে আটক করেন। নৃশংসভাবে খুন হওয়া হাফেজ মো: অলি উল্লাহ স্বাধীন (১৭) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মো: মোবারক হোসেন ও লুৎফা বেগমের ছেলে। খুনের ঘটনায় আটক দুই আসামী হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার খারাতাইয়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে মো: ফয়েজ আহমদ (৩৮) ও নিহতের আপন ফুফাতো ভাই কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মৃত মো: আব্দুল গণি খাঁ এর ছেলে মো: আরিফুল ইসলাম (১৭)। নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন সোহেল (২৪) বলেন, গত ২২ মার্চ ২০২১ ইং ছোট ভাই হাফেজ স্বাধীন তার ফুফাতো ভাই মো: আরিফুল ইসলাম এর সাথে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। কয়েকদিন যাবৎ ছোট ভাইয়ের কোন খোঁজ খবর না পেয়ে আমরা গত ২৪ মার্চ ২০২১ইং কুমিল্লার বুড়িচং থানায় হারানোর জিডি করে।

জিডির সূত্র ধরে তার মোবাইল নাম্বার ট্রেকিং করে মঙ্গলবার লামা থানায় আসি। আমাদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে লামা থানা পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামী ফয়েজ আহমদ ও আরিফুল ইসলামকে সন্দেহভাজন হিসাবে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেত ঝিরি ফয়েজ আহমদের শশুড় বাড়ি থেকে তাদের আটক করে লামা থানা পুলিশ। ফয়েজ আহমদ বেত ঝিরি এলাকার ইউনুচ মোল্লার মেয়ের জামাই। তাদের আটকের পর লামা থানা পুলিশ অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। পরে আসামীদের দেয়া তথ্য মতে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় অভিযানে বের হয় লামা থানা পুলিশ। রাত ১টায় আসামী ও নিহতের দুইভাইকে সাথে নিয়ে খুনের ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশ। আসামীদের দেখানো স্থান রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিং ঝিরিস্থ পাহাড়ের উপরে নির্জন এক জায়গায় রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মাটি খুঁড়ে নিহত হাফেজ মো: অলিউল্লাহ স্বাধীন এর লাশ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।

তার সাথে অভিযানে অংশ নেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ মাহমুদ, থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আলমগীর, পুলিশের উপ-পরিদর্শক মোঃ সালাউদ্দিন রাশেদ, আশ্রাফুল ইসলাম, ত্রিদীপ বড়ুয়া, মো: ফরিদ, রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আবু তাহের সহ লামা থানা পুলিশের অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামীদের দেয়া তথ্য মতে ও তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে আমরা নিহত হাফেজ মো: অলিউল্লাহ স্বাধীন এর লাশ উদ্ধার করতে সক্ষম হই। লাশটি যে হাফেজ মো: অলি উল্লাহ স্বাধীনের তা তার বড় দুই ভাই রিয়াজ উদ্দিন সোহেল ও মো: জিলানী বাবু দেখে নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। হত্যার ২৫ দিন অতিবাহিত হওয়ায় লাশে অনেকাংশ পঁচন ধরেছে।

আলোকিত প্রতিদিন / ২১ এপ্রিল, ২০২১ /

- Advertisement -
- Advertisement -