আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে সংঘর্ষে আহত মিজানুর রহমান বাবুলের (৪২) মৃত্যু হয়। এঘটনায় লাবু ও জাহিদ আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বাবুল উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও বেহালাবাড়ি কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করতেন। জানা যায়, মিজানুর রহমান বাবুলের দাদি কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। মাটি ভরাট ও সীমানা নিয়ে পাশের বাড়ির কোরবান আলীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাবুলের মাথায় প্রতিপক্ষের জোরালো লাগে। গুরুতর আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান বাবুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে তিনি মারা যান। এদিকে শিক্ষক বাবুলের মৃত্যুতে গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে। সেইসাথে এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে। কালিহাতী থানার উপ-পরিদর্শক ফজলুর হক বলেন, নিহতের চাচাত ভাই জিয়াউর রহমান বাদি হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

আলোকিত প্রতিদিন / ২১ এপ্রিল, ২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -