আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরায় বালুরমাঠ বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড

আরো খবর

ডেস্ক প্রতিদিন : রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । বুধবার (২১ এপ্রিল)  দুপুর ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -