আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় ৬ মহিলা আহত

আরো খবর

প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়ার পাংখারচর কাজিপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬জন মহিলা আহত হয়েছে । আহতদের লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে ,উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর (কাজিপাড়া) গ্রামে জমি-জমা সংক্রান্ত আকিদুল কাজীর সাথে একই গ্রামের ইমরান কাজীর মধ্যে বিরোধ চলে আসছিল । এঘটনার জের ধরে গত রবিবার ( ১৮ এপ্রিল) বিকালে ইমরান কাজীর বাড়িতে এলাকার মহিলারা স্থানীয় সাংবাদিকদের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকরা এলাকা ত্যাগ করে চলে আসলে বিকাল সাড়ে ৬টার দিকে লিচু কাজীর নেত্বতে মহিলাদের ধাওয়া করে বেধড়ক মারপিট করে। এ সময় ৬জন মহিলা আহত হয়েছে । আহতরা হলেন, নাজমা বেগম (৪৫)মিনা বেগম (৩২), শারমিন বেগম (৩৫) ,পপি খানম(২৫), মীরা বেগম(৩৭), আয়শা বেগম(৩৬)। আহতদের লোহাগড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: দিব্যদ্রনাথ জানান চার জনের অবস্থা আংশাকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি তদন্ত মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন / ১৯ এপ্রিল, ২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -