আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেপ্তার

আরো খবর

ডেস্ক প্রতিদিন : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে রোববার বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মাওলানা মামুনুল হককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আলোকিত প্রতিদিন / ১৮ এপ্রিল ২০২১ / সা হা

- Advertisement -
- Advertisement -