আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি,মুন্সীগঞ্জ :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার  সকালে এলাকাবাসী নিহত যুবকের লাশ পরে থাকতে দেখে খবর দিলে লাশ উদ্ধার করে ভবের চর হাইওয়ে পুলিশ। নিহতের নাম খোরশেদ সরকার (৪৫)। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায় বলে জানান পুলিশ। ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ সালাহ উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালদি নামক স্থান হতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

আলোকিত প্রতিদিন / ১৭ এপ্রিল, ২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -