নিউজ ডেস্ক : শুক্রবার রাতে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর ঝড়বৃষ্টি হয়েছে। আজও সারা দেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ এপ্রিল) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আলোকিত প্রতিদিন / ১৭ এপ্রিল ২০২১ / সা হা

