আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ফিজিওথেরাপি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন 

আরো খবর

প্রতিনিধি, পঞ্চগড়:

পঞ্চগড়ের বেসরকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বহুমাত্রিক সেবা পালন করে আসছে। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে (রেজিঃ ২০০৯ খ্রিঃ)।  ২০২০ জানুয়ারি ১লা তারিখে মানবতার জানালা নামক কর্মসূচী চালু করে, স্লোগান ছিল “ডাক্তার এসেছে বাড়ীতে চিকিৎসা নিবো ফ্রিতে”। বাড়ী বাড়ী মাইকিং করে ক্যাম্পইনের মাধ্যমে বছর ব্যাপি প্রায় ৪৩ হাজার মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা দেয় প্রতিষ্ঠানটি।
সেই বছরের জানুয়ারিতে চালু করে প্রতিবন্ধী সেবা কেন্দ্র (অনাবাসিক) । গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের সীমাহীন কষ্ট দেখে, সিদ্ধান্ত নেয়  প্যারালাইসেসে আক্রান্ত অসহায় দরিদ্র নারী রোগীদের জন্য ৫ বেডের আবাসিক সেবা কেন্দ্র চালু করার। রোগীরা  ফিজিওথেরাপি  সেবা নিতে পারবেন পঞ্চগড় সদর উপজেলার  ৩নং সদর ইউনিয়নের মোলানী পাড়ায়। নারী প্রতিবন্ধী রোগীদের জন্য  অবাসিক ফিজিওথেরাপি সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন  উপাধ্যক্ষ আনিসুর রহমান ।
আলোকিত প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -