আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টহলে পুলিশ : প্রয়োজন ছাড়া বাহিরে বেরুলেই পিটুনি

আরো খবর

:: শহিদুল্লাহ সরকার ::
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তথা দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে বুধবার ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন ঘোষণা দেওয়ার পর মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ। রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী ও ওষুধ সংগ্রহ করা ছাড়া ঘরের বাহিরে বেরুলেই জনসাধারণের উপর পুলিশের পিটুনি দিতে দেখা গিয়েছে।
এখন করোনা ভাইরাস মোকাবিলায় হাসপাতালগুলোতে ডাক্তার নিয়োজিত আছেন। এছাড়াও সেচ্ছাসেবী লোক সহ মাঠে আছেন পুলিশ বাহিনী ও সাংবাদিক। সরেজমিনে দেখা যায় শুরুতে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় গুরুত্বপূর্ণ  করোনা ভাইরাস নির্মূল করতে তারা সচেতনতামূলক  প্রচারণা চালায়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, দোকানপাট বন্ধ রাখুন, বাসায় অবস্থান করুন অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করলে পিটুনি দেয়া হবে’। এলাকাবাসীর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন, করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়। পরে পুলিশ বাহিনী এলাকার সব পাড়া মহল্লার সকলকে সতর্কতামূলক প্রচারণা করা হয়, এ সময় আশপাশে চা দোকানগুলোকে সতর্ক করে বন্ধ করে দেওয়া হয়।
সারাদেশের মতো সাভার বিরুলিয়া এলাকায়  করোনা ভাইরাস যেন সংক্রমণ না ছড়াতে পারে তাই প্রশাসনকে সহায়তা দিতে সাংবাদিক সহ সচেতন মহলকে আহবান করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/১৫ এপ্রিল-২০২১/জেডএন
- Advertisement -
- Advertisement -