আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান আর নেই

আরো খবর

জৈষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাহইলাইহি রাজিউন)।

আজ বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেলা ২টার দিকে অধ্যাপক শামসুজ্জামান খান মারা যান। কিছুদিন আগে করোনা পজিটিভ হলে শামসুজ্জামান খানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

তার মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন প্রধানিমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আলোকিত প্রতিদিন  / ১৪ এপ্রিল ২০২১ / সা হা
- Advertisement -
- Advertisement -