আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক

আরো খবর

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস এর টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর পর জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদও করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা টিকা নেন।

স্বাস্থ্য অধিদপ্তরের  সর্বশেষ তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬২ লাখ ৭২ হাজার ১৫৯ জন টিকা নিয়েছেন। দেশজুড়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয় গত বৃহস্পতিবার।

আলোকিত প্রতিদিন / ১৩ এপ্রিল ২০২১ / সা হা

- Advertisement -
- Advertisement -