আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া করোনা পজেটিভ হলেও ভালো আছেন : মির্জা ফখরুল

আরো খবর

জ্যৈষ্ঠ প্রতিবেদক : রবিবার সকালে বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু তখন বেগম খালেদা জিয়ার পরিবার ও বিএনপির নেতাকর্মীগণ এ ব্যপারে মুখ খুলেননি।

এরপর বিকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। আমরা আজকে টেস্ট রিপোর্ট পেয়েছি যেখানে তিনি করোনা পজেটিভ। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

মির্জা ফখরুল বলেন, প্রফেসর ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, তাদের তত্ত্বাবধানে ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। তার কোন টেমপারেচার নেই, তিনি স্টেবল আছেন, ভালো আছেন, অন্য কোন উপসর্গ নেই তার ।

দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য।

আলোকিত প্রতিদিন / ১০ এপ্রিল ২০২১ / সা হা

- Advertisement -
- Advertisement -