আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

হেফাজত ইসলামের অন্যতম নেতা লোকমান আমিনী গ্রেপ্তার

আরো খবর

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং উপজেলার স্থানীয় মতূর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে আটক গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়া এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামা করার অভিযোগে গত শনিবার রাতে তাকে মতূর্জাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষ নিয়ে  ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং দাঙ্গা হাঙ্গামা হতে পারে এ ধরণের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন।

আটককৃত মাওলানা লোকমান হোসেন আমিনীকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন / ১১ এপ্রিল ২০২১ / সা হা

 

- Advertisement -
- Advertisement -