আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দুই সপ্তাহের পূর্ণ লকডাউন চায় কোভিড-১৯ সংক্রান্ত কমিটি

আরো খবর

অনলাইন ডেস্ক : সিটি করপোরেশন ও পৌর এলাকায় দুই সপ্তাহের পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আক্রান্তের হার বিবেচনায় আবার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছে কমিটি।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সারাদেশে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮টি নির্দেশনা এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও বিধিনিষেধ দেয়া হয়। এগুলো সঠিকভাবে মানা হচ্ছে না। তাই সরকার কঠোর লকডাউন এর সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়্। সাধারণ মানুষের আন্দোলনের চাপে গণপরিবহন ও দোকানপাট খুলে দেয়া হয় কিন্তু সংক্রমনের হার বাড়তে থাকায় কঠোরভাবে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার।

আলোকিত প্রতিদিন /০৯/০৪/২০২১ / সা হা

- Advertisement -
- Advertisement -