অনলাইন ডেস্ক : সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও চালু থকবে একুশে বইমেলা। লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এবং জনসমাবেশ এড়িয়ে চলবে বইমেলার কার্যক্রম।
রবিবার (৪ এপ্রিল) বাংলা একাডেমিকে পাঠানো সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলার কার্যক্রম চলবে।
আলোকিত প্রতিদিন / ০৪ এপ্রিল ২০২১ / সা হা

