জ্যৈষ্ঠ প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমন রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন, মার্টেক, হোটেল-রেস্তোরা ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিলে রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞায় যা যা থাকছে :
সকল প্রকার গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও আভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরী সেবার (ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পানি, গ্যাস জ্বালানি, ডাক সেবা, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আওতামুক্ত থাকবে।
সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস-আদালত ও বেসরকারি অফিস কেবল জরুরি প্রয়োজনে সীমিত জনবল দিয়ে তাদের কার্যক্রম চালু রাখতে পারবে। শিল্প কারখানা ও নির্মাণ কাজ চালু থাকবে।
শপিং মল ও অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে দোকানগুলো পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবে। সেক্ষেত্রে কর্মচারীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।
কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে পারবে।
খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় কেবল খাবার বিক্রি ও সরবরাহ করা যাবে। কোনো অবস্থায় হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না।
ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে।
সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জুরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে। এই আদেশ আমন্যকারীদের বিরুদ্ধেে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২১ / সা হা

