আজ মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে সরকারী খাস জমি দখল করে ঘর নির্মাণ

আরো খবর

প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে সরকারি খাস জমি দখল নিয়ে ঘর উত্তলন করছেন চাঁন মোল্লার দুই ছেলে ফিরোজ মোল্লা, ইউনুস মোল্লা। এরা কেউ ভূমিহীন না হলেও ভূমিহীন সেজে সরকারি খাস জমি বন্দোবস্ত করে নেয়। ২০১ নং ব্রাহ্মণডাঙ্গা মৌজার বি, এস ১ নং খতিয়ানের ১৪৮৩ নং দাগের মোট জমির পরিমাণ ১৯ শতাংশ। উক্ত জমি দীর্ঘদিন যাবত পাড়া মহল্লার ছেলেরা খেলার মাঠ ও যাতায়াতের রাস্তা হিসাবে ব্যবহার করে আসছে। যাহার মালিক বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক ফরিদপুর। উক্ত খাস জমিতে ১১ মার্চ হঠাৎ করে ফিরোজ মোল্লা, ইউনুস মোল্লা তার লোকজন দিয়ে ঘর তুলে জায়গাটি দখল নেয়। দখলকারী ফিরোজ মোল্লা ও ইউনুস মোল্লা বলেন, এই সরকারি জায়গা ভূমি অফিস থেকে আমরা আমাদের নামে কবুলিয়াত করে আনছি তাই আমরা ঘর উত্তলন করছি। কাগজপত্র দেখাতে বললে কাগজপত্র ইউনিয়ন ভূমি অফিস তহসিলদারের কাছে দেখাতে নিয়ে গেছে।

ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে না পাওয়া গেলেও টাকার বিনিময় ফিরোজ মোল্লা ও ইউনুস মোল্লা এই দুইজনের নামে জমি বন্দোবস্ত হয়েছে বলে জানা যায়। সরকারি খাস জমি বন্দোবস্ত কারী দুই জনের মধ্যে ইউনুস মোল্লার নিজের রয়েছে বিশাল এরিয়া নিয়ে বাউন্ডারি বাড়ি এবং তার বাড়িতে রয়েছে পাকা দুইটি ঘর, রান্না ঘর। ইউনুস মোল্লার পুরাতন বাড়িতে বাড়ির জায়গার অংশ সহ ফসলি মাঠে রয়েছে জমি। ফিরোজ মোল্লা র বাড়িতে জায়গা সহ দোচালা টিনের ঘর।গ্রামের মধ্যে সরকারি খাস জমির পাশ দিয়ে পাকা রাস্তা থাকায় জমিটি মুল্যবান হওয়ায় দখলকারীরা কৌশল অবলম্বন করে জমিটি দখল নেয়। সরকারি খাস জমি খেলার মাঠ কবুলিয়াত মালিকানায় বন্দোবস্ত দেওয়ায় গ্রামবাসীর মধ্যে চলছে নানা কথা চলছে উত্তেজনা। মাঠ দখল করায় গ্রামের কচিকাঁচা কোমলমতি শিশুদের খেলাধুলা বন্ধ হওয়া সহ যাতায়াতের অসুবিধা হচ্ছে এলাকাবাসীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট সরকারের সরকারি খাস জমি দখলকারীর দখলের হাত থেকে দখল মুক্ত করে এলাকার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া দাবি করেছেন এলাকাবাসী।

আলোকিত প্রতিদিন/ ৪ এপ্রিল, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -