নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৪৯৩ জনের । পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
আলোকিত প্রতিদিন / ০৪/০৪/২০২১ / সা হা

