আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঐ নারী মামুনুলের স্ত্রী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আরো খবর

বিশেষ প্রতিনিধি :  জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন- সোনারগাঁও রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাথে যে নারী ছিলেন তিনি তার স্ত্রী নন।

হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও সোনারগাঁওয়ে তাণ্ডবের প্রসঙ্গে ৩০০ বিধিতে জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সোনারগাঁও উপজেলার একটি রিসোর্টে মামুনুল হক এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন। তিনি তার স্ত্রী নন। এ বিষয়ে আমি আরও ঘটনা জেনে সবাইকে জানাব।

দেশব্যাপী সম্প্রতি হেফাজতের তাণ্ডবের প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে এ ধরনের তাণ্ডব কেন, নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে।তিনি বলেন, আমরা তদন্ত করে দেখছি। যারাই তাণ্ডব করে থাকুক তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। হেফাজতের তাণ্ডবের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, হঠাৎ করে ওই ধরনের তাণ্ডব কেন, নিশ্চয় এর কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা তদন্ত করে দেখছি। যেই তাণ্ডব করে থাকুক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছি।

প্রসঙ্গত, শনিবার হেফাজত নেতা মামুনুল হককে এক নারীসহ রিসোর্টে আটক করে স্থানীয়রা। মামুনুল হক ঐ   নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে হেফাজত কর্মী ও তার অনুসারীরা রাতে রিসোর্টে গিয়ে মামুনুল হককে সেখান থেকে নিয়ে যান।

আলোকিতি প্রতিদিন / ০৪ এপ্রিল ২০২১ / সা হা

 

- Advertisement -
- Advertisement -