আজ বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

এক সপ্তাহ লকডাউন এর নিষেধাজ্ঞায় যা থাকছে

আরো খবর

জ্যৈষ্ঠ প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমন রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন, মার্টেক, হোটেল-রেস্তোরা ইত্যাদির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিলে রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞায় যা যা থাকছে :

সকল প্রকার গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও আভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরী সেবার (ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পানি, গ্যাস জ্বালানি, ডাক সেবা, টেলিফোন ও ইন্টারনেট  ইত্যাদি) ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আওতামুক্ত থাকবে।

সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস-আদালত ও বেসরকারি অফিস কেবল জরুরি প্রয়োজনে সীমিত জনবল দিয়ে  তাদের কার্যক্রম চালু রাখতে পারবে।  শিল্প কারখানা ও নির্মাণ কাজ চালু থাকবে।

শপিং মল ও অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে দোকানগুলো পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে পারবে। সেক্ষেত্রে কর্মচারীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।

কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে পারবে।

খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় কেবল খাবার বিক্রি ও সরবরাহ করা যাবে। কোনো অবস্থায় হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না।

 ব্যাংক সীমিত আকারে খোলা থাকবে।

সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জুরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে। এই আদেশ আমন্যকারীদের বিরুদ্ধেে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন /০৪ এপ্রিল ২০২১ / সা হা

- Advertisement -
- Advertisement -