নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক (৫৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রোববার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
তার একান্ত সহকারী সচিব মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আসলামুল হককে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’ আসলামুল হক ঢাকা-১৪ আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি একই আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।সর্বশেষ এমপি আসলামুল হক জাতীয় সংসদের হাউজ কমিটি এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলোকিত প্রতিদিন/ ৪ এপ্রিল, ২০২১/ দ ম দ

