প্রতিনিধি, সাভার:
সাভারে সন্ত্রাসী হামলায় আহত শ্রমিক লীগ নেতা সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শওকত হোসেন। ৩রা এপ্রিল শনিবার সকালে আহত সাভার পৌর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক এনামুল কবির এর বাস ভবনের সামনে এ সাক্ষাৎ করেন তিনি। এসময় সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শওকত হোসেন আহত এনামুল কবির এর দ্রুত সুস্থতা কামনা করেন এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। প্রসঙ্গ গত বৃহস্পতিবার ১লা এপ্রিল সন্ধ্যায় সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনারের অস্থায়ী কার্যালয়ের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী।
আলোকিত প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০২১/ দ ম দ

