আজ শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৫০

আরো খবর

করোনা আপডেট : গত ২৪ ঘণ্টায়  দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে। শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৩০ জনের। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন। ফলে করোনা থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন। দেশে গত বছর জুন-জুলাই মাসে করোনার সংক্রমণের প্রথম ঢেউ ছিল বেশ তীব্র। এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চূড়ার সময় থেকে দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই দৈনিক রোগী শনাক্ত বেশি হচ্ছে।

আলোকিত প্রতিদিন

০২/০৪/২০২১  সা হা

- Advertisement -
- Advertisement -