আজ , ।   

টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

আরো খবর

আলোকিত ডেস্ক :  স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) তিনি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা তার স্ট্যাটাসে লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন।’

তিনি দেশে টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম পাঁচ জনের একজন। দেশে গত ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। অধ্যাপক নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নেন। টিকা গ্রহণের দুই মাসেরও বেশি সময় পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

অপরদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও করোনাতে আক্তান্ত হয়ে বাসায় আইসোলেশন আছেন। আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের আরও কর্মকর্তা কর্মচারী।

আলোকিত প্রতিদিন

০২/০৪/২০২১  সা হা

 

- Advertisement -
- Advertisement -