আজ , ।   

বাসে বাড়তি ভাড়া তার উপর ভোগান্তি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :  করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দিনের মতো আজও  ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে দেশের গণপরিবহনগুলো। ভাড়া ৬০ শতাংশের কথা বলা হলেও তার চেয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। অপর দিকে অর্ধেক যাত্রী পরিবহন করায় আজও  ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে অফিসগামী মানুষদের দাড়িয়ে থাকতে দেখা গিয়েছে  কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী বাসে অর্ধেক যাত্রী নেওয়ার কারণে অপেক্ষারতদের বেশির ভাগই কোনো পরিবহনেই উঠতে পারছেন না। আর যারাই বাসে উঠার সুযোগ পাচ্ছেন তাদের গুনতে হচ্ছে ৬০ শতাংশের চেয়েও বেশি ভাড়া। বাসের ভেতরে হেল্পারের সাথ যাত্রীদের  ভাড়া নিয়ে ঝামেলা হচ্ছে অহড়হ।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে সরকার ১৮টি জরুরি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে গণপরিবহনে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

আলোকিত প্রতিদিন

০১/০৪/২০২১  সা হা

- Advertisement -
- Advertisement -