আজ শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

আরো খবর

প্রতিনিধি, মোংলা:

গত ৩১ মার্চ ২০২১ তারিখ আনুমানিক সময় দুপুর ০১:৩০ ঘটিকায় বাগেরহাট জেলার মোংলা থানাধীন আপাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ৩২৯ গ্রাম গাঁজাসহ ০১ জন (নামঃ মোঃ আজাদ(২৫), পিতাঃ মোঃ আবুল হোসেন, গ্রামঃ মালিডাঙ্গা, পোস্টঃ ঝনঝনিয়া, থানাঃ রামপাল ও জেলাঃ বাগেরহাট) মাদক ব্যবসায়ী কে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল। উক্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রির সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ সময় তার পিছু ধাওয়া করে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আলোকিত প্রতিদিন/ ১ এপ্রিল, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -