আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমণ রোধে  জনসমাগম না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে করোনা সংক্রমণ যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, এবারও সেভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের  ওপর আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। স্বাস্থ্য বিধি মানাটা বন্ধ হয়েছে। হিসেব করে দেখেছি, যতগুলি বড় বড় বিয়ের অনুষ্ঠান, বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত। সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন শুধু বাংলাদেশে না, অনেক দেশেই যে নতুন করে সংক্রমণ বাড়ছে, সে কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আমি এজন্য সবাইকে বলব, প্রথমে করোনাভাইরাস যখন দেখা দিল তখন সবকিছু নিয়ন্ত্রণ করেছিলাম। সেইভাবেই আবার আমাদের নিয়ন্ত্রণ করতে হবে।

আমি সবাইকে অনুরোধ করবো, মার্কেটে যাওয়া, বেশি মানুষের সঙ্গে মেলামেশা, যত কম পারা যায়, তত ভালো। বাইরে গেলে, অফিসে গেলে, ঘরে গরম পানির ভাপ নেবেন। এটা করা বেশি কষ্ট না। ভাপ জীবানুটাকে দুর্বল করে ফেলবে, ওটাকে শেষ করে দেবে। বাইরে বের হওয়ার সময় নাকে সরিষার তেল নিতে পারেন। শুনতে হয়তো সেকেলে শোনাবে, কিন্তু উপকার আছে। আমি বাইরে বের হওয়ার সময় নাকে সরিষার তেল নিয়ে বের হই। বিয়ের অনুষ্ঠান ঘরোয়াভাবে করেন। জনসমাগম যাতে না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বাইরে বের হলেই মাস্ক পড়তে হবে। নিজে হয়তো ভুগছেন না, কিন্তু যার সঙ্গে মিশছেন তাকে আক্রান্ত করছেন।

আলোকিত প্রতিদিন

০১/০৪/২০২১ সা হা

- Advertisement -
- Advertisement -