আজ সোমবার, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

এবার লঞ্চের ভাড়া বাড়ল ৬০ শতাংশ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমন রোধে লঞ্চে ডেকের ভাড়া  ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়। তবে কেবিনের ক্ষেত্রে কোনো ভাড়া বাড়বে না। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বুধবার (৩১ মার্চ) বিকেলে এমন একটি প্রস্তাব নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে ডেক ও কেবিনের ভাড়ার ক্ষেত্রে আলাদা কোনো প্রস্তাব পাঠায়নি সংস্থাটি। যদিও কেবিনের যাত্রীদের জন্য আলাদা কামরা বরাদ্দ থাকায় সেখানে সামাজিক দূরত্বে বিষয়টি সেভাবে আসার কথা নয়।

৬০ শতাংশ বাড়ার পর এখন লঞ্চের ডেকের ভাড়া হয়েছে ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি এক কিলোমিটারে ২ টাকা ৭২ পয়সা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব, অর্থাৎ ১০০ কিলোমিটার পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ২৪ পয়সা। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া হলো ২৮ টাকা ৮০ পয়সা। প্রস্তাবটি মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সব ক্ষেত্রেই ৬০ শতাংশ হারে ভাড়া বাড়বে।
আলোকিত প্রতিদিন
০১/০৪/২০২১  সা হা
- Advertisement -
- Advertisement -